মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ নির্মানে আবারো অনিয়ম : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩১৩ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। ২৩ কোটি টাকা ব্যয়ে এই শহর রক্ষা বঁাঁধ প্রকল্প নির্মাণ কাজ চলতি মাসে শেষ হবার কথা থাকলেও কাজ হয়েছে আনুমানিক ২৫ ভাগ। অভিযোগ উঠেছে যতটুকু কাজ হয়েছে তাও আবার নিম্নমানের উপকরণ দিয়ে যা সরেজমিনে গিয়ে দেখা গেছে। কুষ্টিয়া মঙ্গলবাড়ীয় এলাকা থেকে জুগিয়া পর্যন্ত ১ হাজার ১৪০ মিটার গড়াই নদীর তীর ও শহর রক্ষা বাঁধ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালে, শেষ হবার কথা ২০২৩ সালের জুন মাসে। অথচ দেখা যাচ্ছে এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ২৫ শতাংশ। যতটুকু কাজ করা হয়েছে তাও আবার নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে। এই প্রকল্পের কাজ পান ন্যাচারাল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজসে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজ করে যাচ্ছেন। ফলে সঠিকভাবে কাজ না করায় হুমকীর মুখে পড়তে পারে কুষ্টিয়া শহর। মোটা বালি দিয়ে কাজ করার কথা থাকলেও সেখানে ফিলিং বালি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ওই সব বালি নদীতেই চলে যাচ্ছে। ১নং ইটের খোয়া দিয়ে ব্লক নির্মান করার কথা থাকলেও ব্লক নির্মাণ করা হচ্ছে পোড়া মাটি দিয়ে। তারা এটাও বলেন, এর আগেও এই বাধের কাজ করা হলেও তা টিকে নাই। প্রতিবারই অনিয়ম করে বাধ নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। তাই আমাদের দাবী সঠিকভাবে বাঁধ নির্মান করা হোক।
ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী আনোয়ার হোসেন বলেন, ইতিপূর্বে যে ঠিকাদারী প্রতিষ্ঠান যে ভাবেই কাজ করুক না কেন বর্তমানে আমরা সঠিকভাবেই কাজ করে যাচ্ছি। কাজের মানও ভালো হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজসে বাঁধ নির্মানের অভিযোগ উঠলেও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, এই প্রকল্পের কাজের অনিয়মের কোন সুযোগ নেই। তিনি বলেন, কোয়ালিটি ও কোয়ানটিটি নিয়ে ডাউট হবারও কোন সুযোগ নেই। তিনি আরো বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান সঠিক নিয়মেই কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580