রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় সুজন হত্যা মামলার মৃত্যুদন্ড আসামী গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫২৬ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়া সদর উপজেলার ইজিবাইক চালক সুজন সিকদারকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক রাকিবুল ইসলাম ওরফে আসাদ(৩৬)কে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার বেলা ১১টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২র কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন জানান, শনিবার রাতে ঢাকার সাভার এলাকায় গাড়ি ছিনাতাই চক্রের অপরাধীদের গ্রেফতারে অভিযান চলাকালে রাকিবুলকে গ্রেফতার করে র‌্যাব। তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সম্পর্কে তদন্ত করে জানা যায় তিনি ছিনতাই ও হত্যাদায়ে আদালত কতৃক সাজাপ্রাপ্ত।

গ্রেফতার রাকিবুলের মামলা সংক্রান্ত সূত্রমতে জানা যায়, ২০১৬ সালের ২৮ মার্চ দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার জগতি গ্রামের বাসিন্দা মুনজিল সিকদারের ছেলে ইজিবাইক চালক সুজন সিকদার (২৮)কে ইজিবাইকসহ অপহরণ করে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের হাশেম আলীর লিচু বাগানে সুজনের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ ফেলে রেখে যায়। এঘটনায় নিহতের ভাই আলমগীর সিকদার ভেড়ামারা থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পুলিশ পরিদর্শক মহানন্দ সিং ২০১৭ সালের ১০ জানুয়ারী হত্যাকান্ডে জড়িত অভিযোগ এনে ৩জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে আদালতে।

গত ৪ অক্টোবর এমামলার বিচারকার্য সম্পন্ন করে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১র বিচারক মোঃ তাজুল ইসলাম দুই আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। এই সময়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাকিবুল ইসলাম ওরফে আসাদ আদালতে উপস্থিত না হয়ে পলাতক ছিলেন। এমামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর দুই আসামী শরিফুল(৩১) ও রাজু মোল্লা (২৬) রায় ঘোষনার পর থেকে কুষ্টিয়া জেলা কারাগারে সাজাভোগ করছেন। গ্রেফতার রাকিবুল ইসলাম ওরফে আসাদ (৩৬) কুস্টিয়া সদর উপজেলার আলামপুর দত্তপাড়া গ্রামের বাসিন্দা খন্দকার ইউনুস আলীর ছেলে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580