শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় বিআরবি গ্রুপের সহযোগিতায় হেপাটাইটিস দিবসের উদ্বোধন : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৪৯ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥ বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সহযোগিতায় ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্বাবধানে হেপাটাইটিস দিবস ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। এ দিবস উপলক্ষে হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতার অংশ হিসেবে ৩১ আগস্ট বুধবার সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দেশব্যাপী এ দিবসটির উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিআরবি হাসপাতাল ঢাকার পরিচালক মো. মফিজুর রহমান, বিআরবি হাসপাতাল লিমিটেড এর ক্যানসার বিভাগের প্রধান ক্যানসার বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান লিভার ট্রান্সপ্লান্ট সার্জন প্রফেসর ডা. মোহাম্মদ আলী হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য দেন এবং এ রোগ সম্পর্কে বিভিন্ন ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শন করেন। এসময় ক্যানসার বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেনও হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক সার্জারির পথিকৃৎ এবং বাংলাদেশের প্রথম ও সফল লিভার ট্রান্সপ্লান্ট সার্জন প্রফেসর ডা. মোহাম্মদ আলীর নেতৃত্বে ঢাকায় লিভার রোগ বিশেষজ্ঞ দল কর্তৃক বিনামূল্যে হেপাটাইটিস স্ক্রিনিং, ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়।
এর আগে হেপাটাইটিস সচেতনতায়ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে ও বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সহযোগিতায় কুষ্টিয়া জেলার সরকারি শিশু সদন, সরকারি প্রতিবন্ধি ও দৃষ্টি প্রতিবন্ধি স্কুল, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কিয়াম সিরাতুন্নেছা ট্রাস্টসহ কুষ্টিয়া জেলার সাধারণ মানুষদেরকে হেপাটাইটিস স্ক্রিনিং, ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান করেন

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580