সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় আরও ২২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫২০ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া জেলার মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারাতে নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য গত ২৯ তারিখ রবিবার দিনভর অভিযান পরিচালনা করে তিনটি উপজেলায় মোট ২২টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ের এসব অভিযানে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রাপ্ত তথ্য মতে মিরপুর উপজেলায় ২টি ক্লিনিক, ১৩টি ডায়াগনস্টিক সেন্টার, দৌলতপুর উপজেলায় ৩টি ক্লিনিক, ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ভেড়ামারা উপজেলায় ২টি ক্লিনিক ও ১টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এর আগের দিন কুমারখালী ও খোকসায় বন্ধ করা হয় ১৭টি প্রতিষ্ঠান।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, সকল অবৈধ প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে। দ্রুত সময়ের মধ্যে এগুলো বন্ধ করে দেয়া হবে।

বিএমএ, কুষ্টিয়ার সভাপতি অধ্যাপক ডা. মুসতানজীদ বলেন, কুষ্টিয়ায় ক্লিনিকগুলো দালাল দিয়ে রোগী এনে যথেচ্ছাচার পরীক্ষা নীরিক্ষা করে, ঠিক চিকিৎসা দিচ্ছে না। এদের ব্যবসা বন্ধ করে দেয়ার এ উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580