শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় শ্রমিকলীগের শান্তি-সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৮২৫ পাঠক পড়েছে

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কুষ্টিয়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলা শাখা। এই কর্মসূচি থেকে সকল অপশক্তিকে প্রতিরোধের ঘোষণা দেয়া হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথাও বলা হয় সমাবেশ থেকে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে শান্তি শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পাঁচ রাস্তা মোড়ের বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ। পরে সেখানেই শুরু হয় শান্তি সম্প্রীতি সমাবেশ।

সমাবেশে কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান বলেন, উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক সারাদেশে চলমান সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও নাশকতার বিরুদ্ধে আজকের এই সমাবেশ। দ্রুত সকল অপশক্তিকে প্রতিরোধের ঘোষণা দিয়ে এ হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথাও বলা হয় সমাবেশ থেকে।

সমাবেশে কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে এ সময় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান। মো.হামিদুল ইসলামসহ শ্রমিকলীগের নেতৃবৃন্দরা। এ সময় সেখানে জাতীয় শ্রমিকলীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580