সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ৩০ : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৯৮৭ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ৩০

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে প্রায় ৩০ জন আহত হয়েছেন। ২১ তারিখ মঙ্গলবার বেলা বারোটার দিকে ইউনিয়নের দোস্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত মিন্টু ফকির এর অবস্থা আশঙ্কাজনক হাওয়াই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুপুরে ২ ঘটিকার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মিন্টু ফকিরের সর্মথকরা অভিযোগ করে বলেন, সংঘর্ষের সময় মোমিন মন্ডলের সমর্থকরা বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরের কয়েকশ’ সমর্থক লাঠি সোটা নিয়ে কুষ্টিয়া- চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সময় মিন্টু ফকিরের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। প্রায় দুই ঘন্টা ধরে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার পর যান চলাচল শুরু হয়। উক্ত সংঘর্ষে দু’জন পুলিশ ও আহত হয়।

বটতৈল ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির জানান, আমি সমর্থকদের নিয়ে প্রচারণায় বের হয়ে দোস্ত পাড়া এলাকায় পৌঁছালে মোমিন মন্ডলের ভাই-ভাইপো সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি সহ অন্তত ৩০ জন সমর্থক আহত হয়েছেন। তবে এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোমিন মন্ডলের মুঠোফোনে কল দেয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থল থেকে কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580