শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতাও বাদ পরলো না নাশকতা মামলা থেকে : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক :
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২১০ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ।। কুষ্টিয়ায় আলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের কোষাধ্যক্ষ খোরশেদ আলীর ছেলে আরিফুল ইসলামকে স্থানীয় পুলিশ ক্যাম্পের মাধ্যমে নাশকতা মামলায় তাকে আসামি করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংগঠনটি প্রতিবাদও জানিয়েছে। মামলার বাদী আলামপুর ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মনজুরুল ইসলাম তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমি শুধু এজাহারে সই করেছি। কার কার নাম আছে তা আমি জানিনা। অথচ তিনি না জেনে শুনে গত ৬ নভেম্বর রাতে কুষ্টিয়া মডেল থানায় নাশকতা মামলা দায়ের করেন কুষ্টিয়া সদরের আলামপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম। যার মামলা নম্বর, জি আর ৬১৫/২৩। উক্ত মামলায় তাকে ১৪ নম্বর আসামি করা হয়েছে।
আরিফুল বলেন, ভাই বিএনপির কর্মী হলেও তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে ঢাকায় থাকে। আমি থাকি  গ্রামের বাড়ি স্বস্তিপুরে। তিনি আরো বলেন, আমি আলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কোষাধ্যক্ষ। গত সংসদ নির্বাচনে পরপর দুইবার আমি দলীয় নৌকা প্রতীকের এজেন্টের দায়িত্ব পালন করেছি। দলীয় গ্রুপিংয়ের কারণে স্থানীয় পুলিশ ক্যাম্পের আইসিকে ম্যানেজ করে নাশকতার মামলায় আমার নাম জড়ানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিষয়টি নিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসির সঙ্গে কথা হলে তিনি বলেন, আমারও নজরে এসেছে তবে বিষয়টি আমি দেখছি। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, এটা যদি সঠিক হয় তাহলে অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি আমি দেখছি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580