বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার উন্নয়নকে আরো এগিয়ে নিতে নৌকাকে বিজয়ী করতে হবে-হানিফ : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : গত শুক্রবার দিনব্যাপী কুষ্টিয়ার সদর হাটশ হরিপুর ইউনিয়ন, পৌর ৪ ও ৮ নং ওয়ার্ড সহ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।কুষ্টিয়া সদরের হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন ওয়ার্ডে ও সন্ধা সাড়ে ৬টার দিকে শহরের কোর্ট স্টেশন চত্বরে পৌর ৪ ও ৮ নং ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকার কান্ডারী মাহবুবউল আলম হানিফ। এ সময় তিনি বলেন, দলমত নির্বিশেষে কুষ্টিয়ার উন্নয়নকে এগিয়ে নিতে নৌকাকে বিজয়ী করতে হবে। কেননা কুষ্টিয়ার উন্নয়নের জন্য আমরা সকলেই এক এবং অভিন্ন।

হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পথসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড শেখ হাসান মেহেদী, পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সামস তানিম মুক্তি, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু সহ দলীয় নেতৃবৃন্দ।.
হাটশ হরিপুর ইউনিয়নে পৃথক পৃথক পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন মন্ডল, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফ। এদিকে শালদাহ এলাকায় সভাপতিত্ব করেন সেলিম উদ্দিন মেম্বর, পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, অপর দিকে শালদাহ এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দি ওল্ট কুষ্টিয়া হাইস্কুলের পরিচালনা পর্ষদ সভাপতি আব্দুল কুদ্দুস।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হাটশ হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ, সাবেক চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি এম সম্পা মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবুল কাশেম।
পথসভায় হানিফ বলেন, এলাকায় উন্নয়ন ও শান্তির জন্য নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে গেছে। অবহেলিত কুষ্টিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। কুষ্টিয়া ছিলো সন্ত্রাসের দখলে। সেই কুষ্টিয়া থেকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে সক্ষম হয়েছি। মাদক মুক্ত সমাজ গড়তে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি। এখনো মাদকের সাথে যাড়া জড়িত রয়েছে তারা কুষ্টিয়ায় থাকতে পারবে না। এই শহরটাতে উন্নয়ন করে ঢেলে সাজাতে চাই। এ জেলার উন্নয়ন হলে আপনারা সুফল ভোগ করবেন। ইতিমধ্যে যে সব উন্নয়ন হয়েছে সবই দৃশ্যমান। আধুনিক জেলা গড়তে সকলের সহযোগীতা প্রয়োজন। সে লক্ষ্যে দলমত নির্বিশেষে উন্নয়নের কথা ভেবে, শান্তির জনপদ গড়তে আগামী ৭জানুয়ারি নৌকাকে বিজয়ী করুন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580