সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় শত-শত কর্মী নিয়ে ব্যান্ড বাজিয়ে বিতর্কিত নৌকা প্রার্থীর মনোনয়ন জমা

সুজন বিশ্বাস:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৯৫৯ পাঠক পড়েছে

স্বতন্ত্র প্রার্থীর কর্মীদেরকে হুমকি দিলেন তার কর্মীরা

সুজন বিশ্বাস : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ব্যান্ড পার্টি ভাড়া করে বাজনা বাজিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মনোনীত নন্দলালপুর ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান প্রার্থী নওশের আলী। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে শত শত নেতাকর্মী ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলাকার ভোটের মাঠ উত্তপ্ত করার লক্ষ্যেই এমন কাজ করেছেন চেয়ারম্যান নওশের আলী এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষ। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। নির্বাচনী আচরণ বিধিতে উল্লেখ রয়েছে, কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মিছিল বা কোনো প্রকার শোডাউন করতে পারবে না এবং পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবে না। কিন্তু নওশের আলী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শত শত নেতাকর্মী ও ব্যান্ড পার্টি সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দেয়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে বর্তমান নন্দলাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এবারের নৌকার প্রার্থী নওশের আলী শত শত নেতাকর্মী ও ব্যান্ড পার্টির সঙ্গে গাড়িবহর নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান। এ সময় তার সঙ্গে শত শত নেতাকর্মী ছিল। এবার নওশের আলীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন। তিনি বলেন, নৌকার প্রার্থী নওশের আলী আজ সকালে শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে মিছিল দিয়ে মনোনয়ন জমা দিতে যায়। যাওয়ার সময় আমার সমর্থকদের হাত-পা ভেঙে দেওয়াসহ তার বিরুদ্ধে নির্বাচন করলে সমস্যা হবে বলে হুমকি দিয়ে রাখেন।

নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু জানান, বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান নওশের আলী নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন। কিন্তু অফিসের বাইরে কত লোক ছিল, তা আমার জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম যদি ঘটনা সত্য হয়, তাহলে তিনি অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নৌকার প্রার্থী নওশের আলীকে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, আমি নির্বাচন নিয়ে এখন ব্যস্ত আছি। এখন কথা বলতে পারব না।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580