মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যদায় বিজয় দিবস পালিত

তৌফিক তপন, কুষ্টিয়া
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৮৫৬ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হচ্ছে । কালেক্টরেট চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ,পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ও জেলা পুলিশ ,বীর মুক্তিযোদ্ধাগন, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, আনসার ভিডিপি, কুষ্টিয়া লেডিস ক্লাব, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ,কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, সোনালী ব্যাংক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কুষ্টিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায করে দোয়া ও মোনাজাত করা হয় ।

মোনাজাত শেষে জেলা প্রশাসক মহোদয় কর্মকর্তাদের সাথে নিয়ে মজমপুর মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর এঁর ম্যুরালে, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে এবং পৌর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।

শেষে সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া মোঃ আসলাম হোসেন।

এরপর প্রধান অতিথি পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কারারক্ষী কর্তৃক কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন। সবশেষে বীর মুক্তিযোদ্ধাগণকে উত্তরীয় এবং সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580