শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ

কুমারখালীর বাগুলাট ইউনিয়নে বিশ্বাস পুঁজি করে ‘কবিরাজ’ জব্বারের অপচিকিৎসা

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৭৭৪ পাঠক পড়েছে

কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের কালিকা তলা এলাকায় জটিল সব রোগের জন্য চলছে কবিরাজি চিকিৎসা। সাধারন মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে তদবির চিকিৎসার নামে ভন্ডামি ও প্রতারণার অভিযোগ উঠেছে ‘কবিরাজ’ জব্বারের বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজেকে পীর বলেও দাবী করছেন এই ভন্ড কবিরাজ।

এদিকে ‘কবিরাজ’ জব্বারের অপচিকিৎসায় অনেকেই আরও জটিল রোগে আক্রান্ত এবং নিঃস্ব হলেও কবিরাজের দাবি এমন চিকিৎসায় অনেক রোগীকে সুস্থ করে তুলেছেন তিনি। প্রতিদিনই শতশত মানুষ অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন। কিন্তু প্রতারক কবিরাজ-জব্বারের বিষয়ে অনেকটাই উদাসীন স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। ‘কবিরাজ’ জব্বারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে লাহিনী বটতলার ইউনু আলীর ছেলে ভুক্তভোগী রাজু আহমেদ অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরে আমার স্ত্রী সঙ্গে ঝামেলার সৃষ্টি হয়। এতে আমার স্ত্রী রাগ করে তার বাপের বাড়িতে চলে যায়। তারপর অনেক চেষ্টা করেও তাকে আর আমার বাড়িতে ফিরিয়ে আনতে পারিনি। পরে বাগুলাট ইউনিয়নের কালিকাতলা এলাকার জব্বার কবিরাজের খোঁজ পায়। কবিরাজ জব্বার আমার স্ত্রীকে ফিরত আনতে ১০ হাজার টাকা নেন। পরে আর স্ত্রী ফিরত আসেনি। সে আমার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়ে প্রতারণা করেছেন। আমি ভন্ড কবিরাজ জব্বারের কঠোর বিচার চাই। সে যেন আর কোনো মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা করতে না পারে।

এ বিষয়ে কবিরাজ জব্বার জানান, খেলাফতের মাধ্যমে পীরও হয়েছি আমি। কবিরাজী চিকিৎসাও করছি জটিল রোগের।
ডাক্তার পড়াশুনা বা ডাক্তারী সনদপ্রাপ্ত না হয়ে তিনি কিসের ভিত্তিতে এই সকল জটিল রোগের চিকিৎসা করছেন এমন প্রশ্ন করলে কোন সদোত্তর দিতে পারেননি তিনি।

এ ব্যাপারে বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম পুলিশ ক্যাম্প ইনচার্জ পিযুষ কর্মকার বলেন, অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580