শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

ইবি প্রশাসন বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইবি প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৭৮৯ পাঠক পড়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন অনুমতি ব্যতীত ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে । শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৬ মার্চ থেকে ইবি ক্যাম্পাসে অনুমতি ব্যতীত বহিরাগত প্রবেশ, বিচরণ ও অবস্থান, হোন্ডাসহ প্রবেশ, খেলার মাঠে প্রবেশ ও অন্য যে কোন ধরণের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজে অংশগ্রহণকারী শ্রমিকগণকে প্রকৌশল অফিস হতে ইস্যুকৃত নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আমরা এ পদক্ষেপ নিয়েছি। আনসার সঙ্কটের কারণে এখন অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে থানা গেটে আনসারদের ডিউটি যোগ করা হয়েছে।

এছাড়াও লালন শাহ হল ও বঙ্গবন্ধু হল পকেট গেটেও খুব শিগগির নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580