বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থি নেতা লিপ্টনের জামিন বাতিল দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

অবৈধ সম্পদ অর্জনে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীর স্ত্রী কারাগারে : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯৮৫ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আহরণের অভিযোগে দুদকের মামলায় কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের স্ত্রী কলেজশিক্ষক কামরুন্নাহারকে (৪৫) জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এই রায় দেন।

গেল বছর ২৭ সেপ্টেম্বর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে দেয়া এজাহারের অভিযোগ, ১৯৯৪ সালের ০১ অক্টোবর হতে ২০১৯ সালের ২ ডিসেম্বর সময়কালে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার জ্ঞাত আয় বহির্ভূত ৫২ লাখ ১৬ হাজার ৫৭৩ টাকার সম্পদ অর্জন করেন। সেই সঙ্গে অবৈধ পন্থায় অর্জিত সম্পদ বিভিন্নজনের কাছে রূপান্তরসহ হস্তান্তর করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী শেখ মো. আবু সায়িদ বলেন, এই মামলায় বিবাদী উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আদালতের আদেশ অনুযায়ী সোমবার সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করার কথা ছিল। আদালত জামিন শুনানি শেষে বিবাদী কামরুন্নাহারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। আমরা এই আদেশের বিরুদ্ধে এবং ন্যায় বিচার প্রার্থনা করে উচ্চ আদালতে যাব।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580